প্রায় ৯ মাসের এক কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর জলের ট্যাঙ্কির রাস্তার পাশে ভুট্টা ক্ষেত থেকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর জলের ট্যাঙ্কির রাস্তার পাশে ভুট্টা ক্ষেতের পাশে এক কন্যা সন্তানের মৃতদেহ দেখতে পায় এক রাখাল। এই খবর স্থানীয় এলাকায় জানাজানি হতেই পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। পড়ে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। ঘটনার তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ।
স্থানীয় গ্রামবাসী রাজুল করীম জানান, উদ্ধার হওয়া মৃত শিশুটির বয়স প্রায় ৯ মাস হবে। তবে কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখন জানা যায় নি। বাচ্চাটির শরীরে কোন ক্ষতের চিহ্ন নেয়। তাকেকেউ বা কারা ভুট্টা জমির ভেতরে ফেলে দিয়ে গেছে।